গোলাপগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ১৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
সিলেটের গোলাপঞ্জ উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ১৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাত সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকায় সুরমা নদীর পাশে অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্য রাত সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকায় সুরমা নদীর পাশে অভিযান পরিচালনা করে তিনটি চটের বস্তার মধ্যে প্যাচানো ১৩৩ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশী মদ জিডি মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।



