বুধবার সিসিকের দায়িত্ব নেবেন কাইয়ুম চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
বুধবার সিলেট আসবেন সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছাবেন।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি পবিত্র হযরত শাহজালাল (রহ.)–এর মাজার ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
দুপুর ২টায় তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন–এর কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন এবং এরপর সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।
এরআগে সোমবার সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করে সরকার। সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।



